| ফেলুদাকে বেশ কিছুদিন থেকেই মনমরা দেখছি। |
I have been observing Feluda looking morose for quite a few days. |
| আমি বলছি মনমরা। |
I am calling it 'morose'. |
| সেই জায়গায় লালমোহন বাবু অন্তত বারো রকম বিশেষণ ব্যবহার করেছেন - একেক দিনে একেক রকম। |
In its place, Lalmohan Babu has used at least twelve kinds of adjectives—different ones on different days. |
| তার মধ্যে হতোদ্যম, বিষণ্ণ, বিমর্ষ, নিস্তেজ, নিষ্প্রভ ইত্যাদি তো আছেই। |
Among them, dejected, melancholy, gloomy, spiritless, and lacklustre are certainly there. |
| আজ আর থাকতে না পেরে সোজাসুজি ফেলুদাকেই প্রশ্ন করে বসলেন, মশাই, আপনাকে কদিন থেকে এত ম্রিয়মান দেখছি কেন? |
Today, unable to hold back, he directly asked Feluda, "Sir, why have I been seeing you so downcast for the past few days?" |
| ফেলুদা সোফায় হেলান দিয়ে সামনের কফি-টেবিলের উপর পা ছড়িয়ে বসেছিল মেঝের দিকে তাকিয়ে; লালমোহন বাবুর প্রশ্নের পরও সেই একইভাবে বসে রইল। |
Feluda was sitting leaning back on the sofa with his legs stretched out on the coffee table in front, staring at the floor; he remained sitting in the same way even after Lalmohan Babu's question. |