Posts

ইংরেজি অনুবাদ লিখন 66 । WB PSC CLERKSHIP Main Exam

বাংলা বাক্য (Bengali Sentence) ইংরেজি অনুবাদ (English Translation)
সকাল সাতটা নয় মিনিটের সময় বিমান আক্রমণের বিপদ সংকেত বেজে উঠল। At 7:09 AM, the air raid siren sounded.
হঠাৎ দেখা গেল আকাশে এক চোখ ঝলসানো, সাদাটে, গোলাপি আলোর ঝলক, সেই সঙ্গে অস্বাভাবিক এক কম্পন। Suddenly, a dazzling, whitish, pinkish flash of light was seen in the sky, along with an unusual tremor.
কয়েক সেকেন্ডের মধ্যে রাস্তা ও শহরের কেন্দ্রে সাধারণ উদ্যানে হাজার হাজার মানুষ প্রচণ্ড তাপ প্রবাহে দগ্ধ হয়ে গেল। Within a few seconds, thousands of people in the streets and public parks in the city center were scorched by the intense heat wave.
দেওয়াল, বাড়ি কারখানা এবং অন্যান্য অট্টালিকা যা কিছু তাপ-তরঙ্গে প্রবাহের মুখে দাঁড়িয়েছিল, তার প্রত্যেকটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেল। Walls, houses, factories, and other buildings—everything that stood in the path of the heat wave—were completely destroyed.
ঘোড়া কুকুর এবং গবাদি পশু মানুষের মতো একই নিয়তির বলি হল। Horses, dogs, and livestock became victims of the same fate as humans.
এমনকি উদ্ভিদ জগৎ নিষ্কৃতি পেল না। Even the plant kingdom did not escape.
সন্ধ্যার মধ্যে আগুন কমতে শুরু করল এবং তারপর নিভে গেল। By evening, the fire began to subside and then went out.
পোড়াবার মতো আর কোনো বস্তু অবশিষ্ট রইল না। There was no object left to burn.
হিরোশিমার অস্তিত্ব লুপ্ত হয়ে গেল। The existence of Hiroshima was wiped out.
ইংরেজি শব্দ (English Word) উচ্চারণ নির্দেশিকা বাংলা অর্থ (Bengali Meaning)
Air raid siren এয়ার রেড সাইরেন বিমান আক্রমণের বিপদ সংকেত
Dazzling ড্যাজলিং চোখ ঝলসানো / অতি উজ্জ্বল
Tremor / Vibration ট্রেমর / ভাইব্রেশন কম্পন
Scorched স্কর্চড দগ্ধ হওয়া / ঝলসে যাওয়া
Livestock লাইভস্টক গবাদি পশু
Fate ফেট নিয়তি / ভাগ্য
Subside সাবসাইড কমে আসা / শান্ত হওয়া
Extinguished এক্সটিংগুইশড নির্বাপিত / নিভে যাওয়া

Post a Comment